সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ভূঞাপুরে নিম্নমানের কাজ হওয়ায় ফাটল, দুই কোটি টাকা ব্যয়ে প্রকল্প প্রশ্নের মুখে

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা জন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি টাকার নির্মানাধীন একটি প্রকল্পে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।

 

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বামনহাটা গ্রামে নির্মাণাধীন ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট বা বর্জ্য ব্যবস্থাপনার এই প্রকল্পটির নির্মান কাজ চলমান রয়েছে। ১ কোটি ৬৮ লক্ষ ১ হাজার ৬৮০ টাকায় ২০২৩-২০২৪ অর্থ বছরে শুরু হয়। নির্মাণ কাজও শেষ পর্যায়ে। এরই মধ্যে কাজের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে উপর পর্যন্ত কমপক্ষে চার জায়গায় ফাটল দেখা দিয়েছে।

 

স্হানীয় সামসুল বলেন, ফাটলগুলো নিজে দেখেছি। এই প্রকল্পটির ব্যবহার করা শুরু হলে হাউজে দেয়ালগুলো ধ্বসে যেতে পারে। খোকন বলেন, নির্মাণকালেই ফাটলের সৃষ্টি হয়েছে – এটা দুঃখজনক।

 

বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের নিকট জানকে চাইলে, তিনি কোনো প্রশ্নের উত্তর দিবেন না বলে সাফ জানিয়ে দেন। শুধু তাই নয় তিনি প্রতিবেদকের সাথে অসৌজন্য মূলক  আচরণ করেন।

 

পৌর প্রশাসক এবং  সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হাসান বলেন, প্রকল্পটি আমার নিকট হস্তান্তর করবে, তখন আমি দেখে নেয়ার কথা । আগেই যখন ইনফরমেশন পেয়ে গেলাম, তখন সরেজমিনে দেখবো।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com