সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নবীনগরে বিএনপি নেতা মুকুলের ওপর হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ

 

মোঃরেজাউল হক রহমত,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মুকুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নবীনগর উপজেলা বিএনপি।

 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ইদ্রিস, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে. সাইফুল ইসলাম সোহেল।

 

সভায় বক্তারা বলেন, “বিএনপি নেতা মফিজুল ইসলাম মুকুলের ওপর হামলা একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার অপচেষ্টা।” তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

সভায় নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষ থেকেও হামলার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান— ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে।

 

বক্তারা আহত বিএনপি নেতা মফিজুল ইসলাম মুকুলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নবীনগর উপজেলার পদ্মপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মফিজুল ইসলাম মুকুল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com