সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী সোনা মিয়া গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ধর্ষণ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোনা মিয়া (৪৮) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম।

 

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাঙ্গুনিয়া থানাধীন লালানগর ডিগ্রি কলেজ এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন সোনা মিয়া। তিনি রাঙ্গুনিয়া থানার মামলা নং–০১(০২)১৭, জিআর–১৫/১৭, ধারা–৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন–২০০০ (সংশোধনী–২০০৩) এর অধীন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

 

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাত ৯টা ৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল লালানগর ডিগ্রি কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সোনা মিয়াকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত সোনা মিয়ার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর এলাকায়। তার পিতার নাম মো. ইউসুফ মিয়া।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা মিয়া দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com