সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

ফুলছড়ি রেঞ্জের টহল টিমের মোটরসাইকেলে বাসের ধাক্কা: আহত ৩

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী হাইস্কুলের সামনে মোটরসাইকেলে বাসের ধাক্কায় আহতদের উদ্ধার করছে পুলিশ ও স্থানীয়রা।কক্সবাজারের চকরিয়ায় মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে টহলরত বনপ্রহরী দলের মোটরসাইকেলে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বনপ্রহরী আরমান হোসেনের অবস্থা গুরুতর। বুধবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, টহলরত টিমের সদস্যরা মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কক্সবাজারমুখী ‘মারছা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৬১) তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।আহতরা হলেন-মেদাকচ্ছপিয়া বিটের বনপ্রহরী,চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বসুয়া গ্রামের মাহবুব আলমের পুত্র মোঃ আরমান হোসেন (২৮), মেদাকচ্ছপিয়া সিপিজি দলের সদস্য চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র আবুল কাসেম (৪৪) ও মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত কবির আহমদের পুত্র হেডম্যান মকতুল হোসেন (৫০)।আহতদের মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। আরমানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশিক আহসান। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com