সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ষষ্ঠবারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইনচার্জ নির্বাচিত মোঃ হাসানুজ্জামান

 

মো: সেলিম উদ্দিন খান

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ষষ্ঠবারের মতো “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইনচার্জ (টিআই)” নির্বাচিত হয়েছেন টিআই মোঃ হাসানুজ্জামান হায়দার। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

 

জানা যায়, ট্রাফিক শৃঙ্খলা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখার মাধ্যমে লোহাগাড়া উপজেলা শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখায় এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি। সীমিত জনবল ও সরঞ্জাম নিয়েও দিন-রাত রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিজ দায়িত্ব পালনে অনন্য ভূমিকা রাখেন এই কর্মকর্তা।

 

লোহাগাড়ার সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের মতে, চট্টগ্রাম জেলার অন্তর্গত উপজেলা শহরগুলোর মধ্যে লোহাগাড়া বর্তমানে অন্যতম শৃঙ্খলিত ও যানজটমুক্ত শহর—যা টিআই হাসানুজ্জামানের দক্ষ নেতৃত্বের ফল।

 

টিআই মোঃ হাসানুজ্জামান হায়দার বলেন,

 

“আমি চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্যার ও ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম স্যারের দিকনির্দেশনায় কাজ করছি। এই অর্জন শুধু আমার নয়—লোহাগাড়া থানার পুরো ট্রাফিক টিমের পরিশ্রমের ফল। শ্রেষ্ঠ টিআই হিসেবে ক্রেস্ট পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ।”

 

চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নেতৃত্বে ট্রাফিক বিভাগের সার্বিক কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে যেভাবে কাজ চলছে, তা জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

লোহাগাড়ার সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধি ব্যক্তিরা একজন সৎ, কর্মঠ ও মানবিক ট্রাফিক ইনচার্জ হিসেবে মোঃ হাসানুজ্জামান হায়দারকে সম্মাননা দেওয়ায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com