সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

ভালুকায় শত্রুতার জেরে একই পরিবারের তিনজন আহত, থানায় অভিযোগ

 

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ধীতপুর এলাকায় ইমন, তার বাবা রফিকুল ইসলাম ও মা ফরিদা ইয়াসমিনকে একদল দুর্বৃত্ত মারধর করে। অভিযুক্তরা হলেন—স্থানীয় মৃত ওয়াজেদ আলী খানের ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী সদস্য সোহাগ খান ও সুমন খান, মৃত হেলু খানের ছেলে আতা ও হেলাল খান, মাহাতাব খান, আতাব খানের ছেলে আপেল খান, ওয়াদুদ খানের ছেলে দিপক খান, মাহাতাব খানের স্ত্রী জায়েদা, মেয়ে রাইছা, সুমন খানের স্ত্রী সারাহ এবং আলমের স্ত্রী আফিয়া।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আপেল খান ধীতপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য এবং মাহাতাব খান স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

 

হামলার ঘটনায় আহত তিনজনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল, যা এ ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com