সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

মোঃ সেলিম উদ্দিন খান
বাংলাদেশ জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী কেন্দ্র প্রতিনিধি ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে।পদুয়া ইউনিয়ন আমীর জননেতা জনাব মাওলানা আ. ক.ম হামিদুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা জনাব আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার আমীর জননেতা জনাব অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। লোহাগাড়া উপজেলার সেক্রেটারি জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা আ. ন.ম নোমান।দারসুল কুরআন পেশ করেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা জহির মুহাম্মদ শামসুদ্দিন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি শফিকুর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা মনির আহমদ। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পদুয়া ইউনিয়ন সভাপতি, বিশিষ্ট ছাত্রনেতা আব্দুল্লাহ মুহাম্মদ জায়েদ।এছাড়াও পদুয়া ইউনিয়ন শাখা ও ওয়ার্ডের দায়িত্বশীলগণ এবং পদুয়ার গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।