সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

ভূঞাপুরে ব্যানার-পোস্টার অপসারণে উচ্ছেদ অভিযান

 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক।

 

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা এসআই রুবেল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যরা।

 

এর আগে গত ১৩ অক্টোবর ভূঞাপুর পৌরসভার অফিসিয়াল ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তিতে ব্যানার ও পোস্টার স্বেচ্ছায় অপসারণের আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময় শেষে অনেক স্থানে ব্যানার–পোস্টার অপসারণ না করায় আজকে পৌর প্রশাসকের উদ্যোগে অভিযান শুরু হয়।

 

পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পৌর শহর পরিষ্কার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com