সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মো.সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজার জেলা যুবলীগ নেতা মুনাফ শিকদার সেলুনে চুল কাটার সময় গ্রেফতার হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের পশ্চিম ধানমন্ডি হাউজিং এলাকায় বসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ অভিযান থেকে মুনাফ শিকদার (৩৫) গ্রেপ্তার হয়েছেন। বসিলা সেনা ক্যাম্প গোয়েন্দা সূত্রে জানতে পারে, সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে পলাতক কিছু যুবলীগ ও ছাত্রলীগ নেতা ঢাকায় অবস্থান নিয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে একটি সেনা টহল দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে মনাফ শিকদারকে গ্রেপ্তার করে। সূত্র জানায়, মুনাফ শিকদারের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৪টি ছাত্র হত্যার মামলা ও ৭টি অন্যান্য মামলা রয়েছে। এছাড়া, তিনি সম্প্রতি ঢাকায় বিভিন্ন সরকারবিরোধী মিছিল ও বিক্ষোভে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।