সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে প্রবাসী ইউনুস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম জেলার ফটিকছড়ির আলোচিত ও চাঞ্চল্যকর প্রবাসী মো. ইউনুস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী খোরশেদুল আলম প্রকাশ আবুল কালাম (৫৮)-কে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম।

 

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী খোরশেদুল আলম চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ওলিখাঁ মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে রাত ৮টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

 

 

গ্রেফতারকৃত খোরশেদুল আলম প্রকাশ আবুল কালাম ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

 

 

র‌্যাব সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় এফআইআর নং ০৪, তারিখ ১২ এপ্রিল ২০১১, জিআর নং ৪৫/২০১১ এবং বিঃ ট্রাইঃ মামলা নং ৪/২০১৭-এর অধীনে দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

 

 

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খোরশেদুল আলমকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

 

 

প্রসঙ্গত, প্রবাসী মো. ইউনুসকে হত্যার এই ঘটনাটি ২০১১ সালে ফটিকছড়িতে ঘটে, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। বহু বছর পলাতক থাকার পর আসামির গ্রেফতারের মাধ্যমে মামলাটির বিচারের কার্যক্রমে নতুন অগ্রগতি আসবে বলে ধারণা করছে স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com