শনিবার, ০৬ Jun ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে হত্যা,আহত ১

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের হাটহাজারীতে কথাকাটাকাটির জেরে ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক অভি দাশ নিহত হয়েছে। তিনি একই ইউনিয়নের মিন্টু দাশের সন্তান। এই সময় তানিম নামের এক যুবক আহত হন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার চৌধুরী হাট বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাজারের একটি ফুলের দোকানের সামনে দুর্বৃত্তদের সাথে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রুপ নেয়। পরে দুর্বৃত্তরা অভি দাসকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অভিদাস এবং তার সাথে থাকা সহপাঠী তানিম নামের এক যুবকও গুরুতর আহত হয়। তাদের আত্নচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অভি দাসকে মৃত ঘোষণা করেন এবং অপর গুরুতর আহত তানিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভি দাশ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com