শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত নওগাঁর হাঁপানিয়া সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মোস্তফা ও মালেক নামে দুই জনের মৃত্যু বন্যহাতির আক্রমনে বাঁশখালীতে বিট কর্মকর্তা আহত লোহাগাড়ায় শিবির নেতার পিতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক দল জামায়াতের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে: ড.ফয়জুল হক ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইএইচআরসিজি’র আলোচনায় প্রফেসর নসরুল কদির চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২ নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা আরপিও সংশোধন: পোস্টাল ব্যালট বাতিল হবে কখন, গণনা কীভাবে

পবায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

 

জি.আর রওনক,রাজশাহী:

পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

রাজশাহীর পবা উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস।

 

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস আবুল বশির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

 

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের সূচনা হয় সকাল সাড়ে ৯টায় পবা উপজেলার এমআরকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। র‌্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। তিনি বলেন,“দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। প্রতিটি পরিবারই হতে পারে একটি ক্ষুদ্র দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র—যেখানে সবাই জানবে দুর্যোগের সময় কীভাবে নিরাপদে থাকতে হয়, প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং দ্রুত আশ্রয় নিতে হয়।”

 

ইউএনও আরও বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন তীব্র হচ্ছে। এখন শুধু প্রশাসনের কাজ নয়, জনগণের অংশগ্রহণই দুর্যোগ মোকাবেলায় সাফল্যের মূল চাবিকাঠি। সচেতনতা ও প্রস্তুতিই পারে বড় ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে। আমরা যদি আজ থেকেই সচেতন হই, তবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

 

এসময় উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। তিনি বলেন,“জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও ভূমিধসের ঝুঁকি বেড়েই চলেছে। তাই প্রতিটি মানুষকে দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র সরকারি প্রচেষ্টা নয়, স্থানীয় জনগণের অংশগ্রহণও দুর্যোগ মোকাবেলায় সমান গুরুত্বপূর্ণ।”তিনি বলেন,“দুর্যোগের আগে, চলাকালীন এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রতিটি নাগরিককে সচেতন করা এখন সময়ের দাবি। এজন্য আমরা বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করছি।”

 

হরিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, এমআরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং স্থানীয় জামায়াত নেতা আইয়ুব আলী।

 

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া প্রদর্শনী। এতে শিক্ষার্থী, শিক্ষক, ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেন। মহড়ায় দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সতর্ক সংকেত ব্যবহারের অনুশীলন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com