সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

মহাসড়কে গাড়ি রাখতে নিষেধ করায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কের উপর কাভার্ড ভ্যান রাখতে নিষেধ করায় কথা কাটাকাটির একপর্যায়ে মো. আজাদ উদ্দিন (৩৮) নামে এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়েছেন বিক্রয় প্রতিনিধি।

 

আজ সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল আজাদ উদ্দিন উপজেলার কেরানীহাট ট্রাফিক পুলিশে কর্মরত। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের চর আফজল নগর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

 

অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২) উপজেলার নাপিতের চর এলাকার সোনা মিয়ার ছেলে। ঘটনার পর কনস্টেবল আজাদ উদ্দিন বাদী হয়ে বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে আসামি করে আজ সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। থানা-পুলিশ বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে। আহত কনস্টেবল আজাদ উদ্দিন বলেন, বিক্রয় প্রতিনিধি আবু বক্কর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কেরানিহাট এলাকায় গাড়ি রেখে দোকানে মালামাল দিচ্ছিলেন।

 

তখন তাকে আমি গাড়ি অন্যত্র সরিয়ে রাখতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। তখন আমি এবং আমার টিআই স্যার সেখান থেকে সরে এসে বিষয়টি ওই মার্কেটের মালিককে জানাই। পরে ওই বিক্রয় প্রতিনিধি পুনরায় আমাদেরকে গালিগালাজ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। এসময় আমি তাকে নিষেধ করলে তিনি স্টিলের টুল দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়। পরে আমি সেখান থেকে চলে গেলে তিনি আমাকে লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করেন। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

এ ঘটনায় অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্করের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন থানায় এসেছি। পরবর্তীতে ফ্রি হয়ে এ বিষয়ে আপনাকে বিস্তারিত জানাব।’সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে সকালে হাসপাতালে আনা হয়। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথায় দুটি সেলাই করা হয়েছে। তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তি, আহত কনস্টেবল ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com