বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

পাতাপোড়া রোগে দিশাহারা কৃষক

 

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

মাসখানেক পরেই সোনালি ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ তারপর শূন্য গোলা ভরে উঠবে ধানে। কিন্তু হঠাৎ ধানের পড়ন ও পাতাপোড়া রোগের আক্রমণে হতাশ হয়ে পড়েছেন রাজশাহীর তানোরে কৃষকরা। ফলন বিপর্যয়ের শঙ্কায় চিন্তিত তারা। বুটি রোগের হাত থেকে ধানের খেত বাঁচাতে সকাল-বিকেল কীটনাশক স্প্রে করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা ফলে পচন ও পাতাপোড়া রোগের আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন তারা।

 

অন্যদিকে উপজেলা কৃষি অফিসের উপসহকারী (বিএস) কর্মকর্তাদের মাঠে ডেকে পরামর্শ নেওয়ার জন্যও সাড়া পাচ্ছেন না তারা। এতে কারেন্ট পোকার আক্রমণের পর পচন ও পাতাপোড়া রোগ থেকে আমন ধান বাঁচাতে কৃষি অফিসের কোন পরামর্শ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকেরা।

 

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে পচন ও পাতাপোড়া রোগের আক্রমণ দৃশ্য। কারেন্ট পোকার আক্রমণের পর এবার পচন ও পাতাপোড়া রোগ থেকে ধান বাঁচাতে বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করছেন কৃষকরা।

 

বেশ কিছু কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য বছরের তুলনায় এ বছর আমন ধান চাষের জন্য কৃষককে তেমন হয়রানির শিকার হতে হয়নি। এবার আমন রোপণের সময় থেকে পানির সমস্যা না হলেও পটাশ সারের সংকট ও দাম বেশি ছিল। তার পরেও বেশি দামে সার কিনে আমন ধান চাষ করেছেন তারা। কিন্তু হঠাৎ করে পচন ও পাতাপোড়া রোগে নষ্ট হচ্ছে কৃষকের

 

স্বপ্নের সোনালি ফসল আমন ধান। বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে ব্যবহার করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। যার জন্য পচন ও পাতাপোড়া রোগ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকেরা।

 

কৃষকেরা দুশ্চিন্তার পড়লেও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা রয়েছেন উদাসীন মাঠে দেখা মিলছে না উপসহকারী কর্মকর্তাদের। এমনকি অফিসে গিয়েও কোনো কর্মকর্তার সুপরামর্শ পাচ্ছেন না। কৃষকেরা ফলে কৃষকেরা নিজ থেকে বাজার থেকে বিভিন্ন কীটনাশক কিনে এনে জমিতে ব্যবহার করছেন। এতে তেমন ফল হচ্ছেন বলে জানান তারা।

 

উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামের

 

কৃষক সাইফুল ইসলাম জানান, যেভাবে আমন ধানে কারেন্ট পোকা, পচন ও পাতাপোড়া রোগে আক্রমণ করছে তাতে কৃষকের ধানের উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে শঙ্কায় আছি।

 

আশরাফুল ইসলাম নামের আরেকজন বলেন, ‘বাজারে যেসব কীটনাশক বিক্রি হচ্ছে তাতে কোনটা আসল আর কোনটা নকল বোঝা বড় দায় হয়ে পড়েছে। দোকানদার যা দিচ্ছে তাই ব্যবহার করছি আমরা জামিনুর রহমান বলেন, প্রায় ৪ বিঘা জমির ধান পাতাপোড়া রোগে আক্রান্ত হয়েছে। কোনো ওষুধ প্রয়োগ করে ফল হচ্ছে না অতিরিক্ত ওষুধ প্রয়োগ করায় গুনতে হচ্ছে বাড়তি খরচ। ধান পাকার পর ভালো লম না পেলে মাথায় হাত ছাড়া উপায় থাকবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com