মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর পবা উপজেলায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা সুখমন বিবির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে মুরারিপুর এলাকার পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, সুখমন বিবি উপজেলার শিতলাই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং আগের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে, পুকুরে নেমে তিনি হয়তো নিজে থেকে উঠতে পারেননি এবং পানিতে ডুবে মারা গেছেন।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। পুলিশ এই ঘটনায় কোনো অপরাধের আশঙ্কা করছে না এবং মৃত্যুর কারণ প্রাথমিকভাবে দূর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, সুখমন বিবি অল্প কথায় নিজেকে প্রকাশ করতেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার হঠাৎ মৃত্যু এলাকায় শোক ছড়িয়ে দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com