সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বহিস্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে—তাপস নওগাঁর পত্নীতলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত দায়িত্ব পালনে শতভাগ নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য প্রশাসনের: জেলা প্রশাসক ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার চট্টগ্রামে ভোটকেন্দ্র ঘিরে শঙ্কা, জেলায় ৬৫৫ ভোটকেন্দ্র ঝুঁকির তালিকায় আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে পিএফজির ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা নেত্রকোনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে পুলিশের ব্রিফিং প্যারেড নির্বাচন ও গণভোটকে ঘিরে গদখালী ফুলের রাজ্যের পার্কসমূহ বন্ধ  নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

পটিয়ার- আমজুর হাট দুই ঈগল পরিবহনের সংঘর্ষে আহত ১২

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের পটিয়ায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ১২জন যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় দুই ঈগল পরিবহনের ১২জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। আমজুর হাট এলাকায় দ্রুতগামী দুইটি ঈগল পরিবহনের বাস পিছন থেকে আরেকটি ঈগল পরিবহনকে ধাক্কা দিলে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়।আহত ৮ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেয়া যাত্রীরা হলেন, নোয়াখালী জেলার মো: সুমন (৩৩), একই এলাকার আবদুল বারেক (৪০), নগরীর তুলাতলী এলাকার নেছার (৪৫), একই এলাকার মোস্তফা (৩৮), পটিয়ার ছনহরার আবু তাহের (৬০), চন্দনাইশ উপজেলার রওশন হাট এলাকার রাশেদা (২৩), সিলেটের মঈনুদ্দিন (২৫) ও একই এলাকার জুনায়েদ (২৭)।
এর মধ্যে আহত যাত্রী নেছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাবরিনা বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসা ৮ জনকে এখানে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত একজনকে চমেকে রেফার করা হয়েছে।
এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন জানান, সকাল ৯টার পর পটিয়ার আমজুর হাট এলাকায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ৮যাত্রী আহত হয়। একটি ঈগল পরিবহনের বাস হাইওয়ে থানায় আটক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com