মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

পুলিশ সুপার ফারজানা ইসলামের প্রেরণামূলক বক্তব্যে মুখর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী জেলার মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম।

 

শিক্ষার্থীদের অনুপ্রেরণা, ক্যারিয়ার গঠন এবং নিরাপত্তা-সংক্রান্ত নানা বিষয় এই সভায় আলোচনায় উঠে আসে। সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম ছাত্রীদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। অনলাইনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা যায়। ক্যারিয়ার গঠনে অধ্যবসায় ও আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি।” তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীরা সভায় অভিযোগ করেন, স্কুলের সামনে বখাটেদের উৎপাত ও যানজট প্রায়ই ভোগান্তির কারণ হয়। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। পুলিশ সুপার এসব সমস্যা গুরুত্ব সহকারে শোনেন এবং তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর থানার ওসি আতাউর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর ও শিক্ষাবিদ মো. আব্দুল আওয়াল এবং ওবিএনপি সেক্রেটারি ও চেয়ারম্যান মাহাবুব অর রশিদ। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সভায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে। পুলিশ সুপারের অংশগ্রহণে এ মতবিনিময় সভা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। শিক্ষা ও নিরাপত্তার সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় বিদ্যালয় প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com