বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

‘ডোর টু ডোর’ প্রকল্পের প্রতিষ্ঠানগুলোকে শর্ত মেনে কাজ করতে হবে: মেয়র

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ‘ডোর টু ডোর’ প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্ত মেনে সেবা না দিলে কার্যাদেশ বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, “কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ এসেছে। সেবা নিশ্চিত করতে না পারলে তাদের চুক্তি বাতিল করা হবে। প্রয়োজনে ডোর টু ডোর প্রকল্প বন্ধ করে পূর্বের নিয়মে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। যে প্রকল্প সেবা নিশ্চিত করে জনগণের সন্তুষ্টি অর্জন করতে পারবেনা তা প্রয়োজনে বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করব। কোম্পানিগুলো যাতে চসিকের কর্মীদের দিয়ে কাজ না করে নিজস্ব কর্মী দিয়ে কাজ করে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নগরের বিভিন্ন এলাকায় ময়লা পড়ে থাকার অভিযোগ পেয়েছি। পরিচ্ছন্ন কর্মীরা যদি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন, তাহলে ময়লা থাকার কথা নয়। যেসব ওয়ার্ডে ঠিকমতো পরিচ্ছন্নতা রক্ষা করা সম্ভব হচ্ছে না, সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বদলি করা হবে। আমি সরেজমিনে পরিদর্শন করব এবং যেখানে দুর্বলতা দেখব, সেখানে ব্যবস্থা নেব।”

মেয়র পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশে বলেন, “ডোর টু ডোর প্রকল্প আপনাদের সহযোগিতা করার জন্য চালু করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, আপনারা গা ছাড়া ভাব দেখাচ্ছেন। মনে রাখতে হবে, আপনারাই আমার মূল শক্তি। শহর পরিষ্কার রাখা আপনাদের নৈতিক দায়িত্ব। কোনো জায়গায় ময়লা পড়ে থাকতে দেখলে দ্রুত পরিষ্কার করতে হবে।”

সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী পরিচ্ছন্ন কার্যক্রমে যন্ত্রপাতি ও তদারকি ঘাটতির বিষয়টি তুলে ধরেন। আরো উপস্থিত ছিলেন ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com