বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি : সাংবাদিক নেতা সোহাগ আরেফিন

 

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর নেতৃবৃন্দ।

 

শুক্রবার (তারিখ) সিআরএ’র মাসিক সভায় সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন বলেন, সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ না হওয়ায় দেশে একের পর এক প্রকৃত সাংবাদিকের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা ঘটছে। নিন্দা-প্রতিবাদ জানিয়েও কোনো সুফল আসছে না। তাই সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনগুলোর ঐক্য অপরিহার্য।

 

সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ বলেন, “ছোট মিডিয়ার প্রতিনিধিরা বড় মিডিয়ার কাছে অবমূল্যায়িত হচ্ছে। এই সুযোগে অপরাধীরা এক সাংবাদিককে অন্য সাংবাদিকের বিরুদ্ধে ব্যবহার করছে। ফলে প্রকৃত অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।”

 

সাধারণ সম্পাদক নূরুল আমিন খোকন বলেন, “সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে অপরাধীদের আর কোনো পথ খোলা থাকবে না। এতে দেশের অপরাধ প্রবণতাও কমে আসবে।”

 

সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল বলেন, “সকল সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। তাই সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।”

 

অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ প্রস্তাব করেন, “৬৪ জেলায় সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন করা উচিত। এতে অসহায় সাংবাদিকরা আর্থিক সুবিধা পাবে।”

 

সভায় বক্তারা আরও বলেন, তুহিন হত্যার বিচারে আশার আলো দেখা গেলেও বহুল আলোচিত সাগর-রুনি হত্যার দ্রুত বিচার এখনো হয়নি। এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com