বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চকরিয়ায় মহাসড়কে রশির ফাঁদে আটকিয়ে ডাকাতি, নিহত ১

কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। এঘটনায় ডাকাতদের হামলায় এক যুবক নিহত হয়েছেন, আহত চারজন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিন খবরকে তিনি বলেন, ‘ ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে, আমরা ঘটনাস্থলে আছি। জড়িতদের ধরতে অভিযান চলছে।’এদিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অবস্থায় হামলার শিকার যুবককে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে ঐ যুবকের নাম মাহমুদুল হক (৩৩) বলে জানা গেছে, তিনি উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, ডাকাতদের দলটি মহাসড়কে রশির ফাঁদ তৈরি করে একটি মোটরসাইকেল আটকায়।এসময় মোটরসাইকেল আরোহীদের মারধরের পর জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায় ঐ দুর্বৃত্তের দল।পুলিশ বলছে, কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com