বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেছেন, দুর্গাপূজা ঘিরে কেউ অপপ্রচার, গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দিলে কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি-ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। চট্টগ্রামে ২২০২ মণ্ডপে হবে দুর্গাপূজা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার। চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরের হালিশহর চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সিভিক সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব বক্তব্যে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এসময় তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক।পূজা উদযাপন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা তিনি তুলে ধরেন। সেইসঙ্গে উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রাম জেলায় প্রতিমা পূজামন্ডপের সংখ্যা এক হাজার ৫৮৫টি। এছড়া ঘট পূজার সংখ্যা ৬১৭টি। মোট পূজামন্ডপের সংখ্যা ২ হাজার ২০২টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৩৫৬টি ও গুরুত্বপূণ ৭১৬টি এবং সাধারণ এক হাজার ১৩০টি। এছাড়াও ১ হাজার ৫৮৫টি প্রতিমা পূজামন্ডপের মধ্যে স্থায়ী ৯৫০টি ও অস্থায়ী ৬৩৫টি। ১ হাজার ৫৮৫টি প্রতিমা পূজামণ্ডপের মধ্যে সিসি ক্যামেরা/আইপি ক্যামেরা রয়েছে সর্বমোট ১ হাজার ৪৪০টি পূজামন্ডপে। মতবিনিময় সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজায় রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পুলিশ সুপার আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। সভায় বেশকিছু নির্দেশনা প্রদান করা হয়। সেইগুলো হলো, পূজা কমিটির ভেটিংকৃত স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানার ওসির কাছে জমা দেওয়া। প্রতিটি পূজা মণ্ডপে ডিভিআরসহ সিসিটিভি বা আইপি ক্যামেরা স্থাপন ও মনিটরিংয়ের ব্যবস্থা। নির্দিষ্ট স্থানে ভলান্টিয়ারদের সহযোগিতায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা। প্রতিটি থানায় এবং পুলিশ সুপার কার্যালয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবে। দ্রুত প্রতিক্রিয়ার জন্য থানাভিত্তিক বিশেষ টিম গঠন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন দুষ্কৃতিকারীদের তালিকা পুলিশকে সরবরাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট লিংক দ্রুত মুছে ফেলা। পূজা উদযাপন পরিষদের কমিটি সংক্রান্ত বিরোধ দ্রুত মীমাংসা। পূজা মণ্ডপের সামনে ও পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিদ্যুৎ চলে গেলে জেনারেটর বা চার্জার লাইট ব্যবহার নিশ্চিত করা। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করে সতর্কতা অবলম্বন। পূজা মণ্ডপের আশপাশে রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ এবং রাস্তায় গাড়ি পার্কিং বন্ধের ব্যবস্থা করা। পূজা উপলক্ষে কোনো মেলা বা অন্য অনুষ্ঠান আয়োজন নিরুৎসাহিত করা এবং নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন শেষ করা। এছাড়া যেকোনো পরিস্থিতিতে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com