বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রামুতে নোয়া-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের রামু-মরিচ্যা আরকান সড়কে নোয়া ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হওয়ার তথ্য দিয়েছেন রামু থানার ওসি আরিফ হোসাইন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রামুর দারিয়ারদিঘী রাস্তা মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওসি আরিফ হোসাইন বলেন, “দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নোয়া গাড়ির চালককে আটক করা হয়েছে। দুটি গাড়িই জব্দ করা হয়েছে।” নিহত কিশোরের নাম আবু বকর ওরফে বড় মনিয়া (১৮)। তিনি টোয়াইঙ্গাকাটা গুইট্টাবনিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রামুমুখী পূবালী ব্যাংকের একটি নোয়া গাড়ি এবং মরিচ্যাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মনিয়া। আহতদের মধ্যে আছেন একই এলাকার হাবিব উল্লাহ, কামাল হোসেনের ছেলে এবং বাবু, নবী হোসেনের ছেলে। গুরুতর আহত হাবিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবু মরিচ্যা আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com