বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মৃত্যুর মহাসড়ক চট্টগ্রাম-কক্সবাজার চন্দনাইশে বউ-শ্বাশুড়িসহ নিহত ৩

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল বাঁকে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের বউ-শ্বাশুড়িসহ তিনজন নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে।
গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ওষুধ কোম্পানি অপসোনিন এর এমআর মোঃ শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহতরা সিএনজিযোগে দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে যাচ্ছিলেন।এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিন খবরকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com