বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

লোহাগাড়ায় ‘পারিবারিক কলহে’ চাচাতো ভাইকে ‘হত্যা’

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়ায় শাহ আলম (৫২) নামের এক দোকানিকে দায়ের কোপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শাহ আলম ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। লোহাগাড়ার আধুনগর বাজারে লেপ-তোশকের একটি দোকান রয়েছে তাঁর। অভিযুক্তের নাম শাহ নেওয়াজ ওরফে লাভলু। পুলিশ ও স্থানীয় লোকজন বাসিন্দারা, শাহ আলম ও শাহ নেওয়াজ দুজনের বসতবাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন শাহ নেওয়াজ। আজ শুক্রবার সকালে নির্মাণকাজের জন্য আনা কিছু বালু চলাচলের রাস্তায় রাখা নিয়ে শাহ নেওয়াজের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় শাহ আলমের। বিতণ্ডার একপর্যায়ে শাহ আলমের মাথায় কোদাল দিয়ে কোপ দেন শাহ নেওয়াজ। আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহ নেওয়াজ পলাতক। তাই তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। লোহাগাড়া থানার উপপরিদর্শক গোবিন্দ চন্দ্র দাশ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com