বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

‘আওয়ামী দোসর’ ট্যাগ ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ

খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ সেগুনবাগান লালপাহাড় এলাকায় আওয়ামী দোসর ট্যাগ ব্যবহার করে হামলা, লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী।

ঘটনার প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী নারী নয়ন মনি প্রকাশ লালি (৩২) বিগত আওয়ামী সরকার আমলে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার একটি ছবিকে ব্যবহার করে অভিযুক্তরা তার কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবদল নেতা সাদ্দাম প্রকাশ শিবির সাদ্দাম, জামিল, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ গংদের নেতৃত্বে অস্ত্র মামলার আসামী মোঃ আলমগীর (৩০) ফরহাদ (৩০), হত্যা মামলার আসামী সাগর প্রকাশ মুরগী সাগর (২৬), চিকা প্রকাশ আশিক (২৪), বিজয় (২৫), রহিম (৩০), শাহিন (৩১)সহ অজ্ঞাত২৫-৪০জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ দোকান ও বসত ঘরে হামলা চালায়। এই সময় গুরুতর আহত হন ভুক্তভোগী নারী নয়ন মনি প্রকাশ লালি (৩২), মোঃ জহির (৭০), সুমি আক্তার (২৬), মোঃ সুমন (৩৬), জুলি আক্তার (১৩), আমেনা বেগম (৩২), বেবি আক্তার (৩৬),আঞ্জু বেগম (২৪)সহ আরো অনেকে।

৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮.২০ মিনিটের সময় এই ঘটনা ঘটে। উল্লেখিত ঘটনায় আহতদেরকে পুলিশি সহায়তার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় এলাকাবাসী। এই ঘটনার পর থেকে ভুক্তভোগীদের ভোগ দখলীয় দোকান ও বসত ঘরে দফায় দফায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত খুলশী থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। তবে পুলিশ দোষীদেরকে আইনের আওতায় আনতে সকল ধরনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com