সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

সাংবাদিক অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ সভা

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :

 

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা, অফিস দখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা দোষী সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন হুমায়ুন কবির রাব্বি।

 

প্রতিবাদ সভার প্রধান অতিথি ছিলেন বিএমএসইউ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতা সোহাগ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল আফছার তৌহিদ, সহ-সম্পাদক আলহাজ্ব বেলাল আহমেদ এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল।

 

উদ্বোধনী বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম বাবলু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:
সাংবাদিক নাসির উদ্দিন লিটন, মহিউদ্দিন সাগর, মাজাহারুল ইসলাম রানা, শাহাদাত হোসেন, শাহরিয়ার সুমন, মোশাররফ হোসেন মাসুদ, নূরনবী, মোহাম্মদ রাজিব, আসিফুজ্জামান, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, সোহেল রানা, সোহেল, হৃদয় সর্দার, আসিফসহ আরও অনেক সাংবাদিকবৃন্দ।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা এক কণ্ঠে জানান, দেশের যে কোনো সাংবাদিকের ওপর নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com