বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

পাহাড়তলীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বন্দর নগরী চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকালে নগরীর সিডিএ মার্কেট প্রাঙ্গণে ফলজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়। পরে একটি র‌্যালি সিডিএ মার্কেট থেকে শুরু হয়ে সাগরিকা ও অলংকার মোড় প্রদক্ষিণ করে এ.কে. খান মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন শাকিল।

পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন, আকবর হোসেন মানিক ও মো. রাসেল খান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, “বিএনপিকে ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই ঘনীভূত হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে।”

প্রধান বক্তা রিফাত হোসেন শাকিল বলেন, “চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত সংগঠন। এই দলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না। আগামী নির্বাচনের আগে নানা মুখী ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।”

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার উদ্দিন বশর, যুগ্ম আহ্বায়ক মো. শামছুল হক রানা মির্জা, মোহাম্মদ সুমন, আবুল কালাম আজাদ রাকিব, তুষার আলম, মো. দিদারুল আলম, মোহাম্মদ সেলিম, মাহবুব হোসেন, মোহাম্মদ মিন্টু, জামিউল ইসলাম জীবনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com