বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চকরিয়ায়-চলতি বছরের ১জুন থেকে ২৯জুন পর্যন্ত ডাকাত,চোর মাদক কারবারিসহ ১২৭ আসামি গ্রেপ্তার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও কক্সবাজারের চকরিয়ায় পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান এবং ধারাবাহিক অভিযানের ফলে উপজেলায় অপরাধ প্রবণতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।চলতি বছরের ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বিভিন্ন মামলার মোট ১২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চিহ্নিত ডাকাত, চোর, মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিও রয়েছে।

চকরিয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক পারভেজ মাহমুদ বলেন, চলতি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ২৪ জন চিহ্নিত ডাকাত, ৪ জন মাদক কারবারি, ২৮ জন নিয়মিত মামলার আসামি, ১২ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ৫৯ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ জুন উপজেলার বিএমচর ইউনিয়নের ছলিম্যারঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় একটি বন্দুক, তাজা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাসব্যাপী অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ নানা সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে। আমরা রাত-দিন মাঠে কাজ করছি। তিনি আরও বলেন,আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পুলিশকে সহযোগিতা করে যাচ্ছে। আশা করি এলাকায় সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আগের চেয়ে আরও কঠোর ভূমিকা পালন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com