বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ করবেন ভিআইপিরা’খাবেন পোলাও’পায়েস’সেমাই মিষ্টি আলুর দম মাংস রুই মাছ

 

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহায় কারাগারে ভিআইপি বন্দিদের সঙ্গে ঈদ করবেন সাধারণ বন্দিরা। তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। প্রথমবারের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাধারণ বন্দিদের যে খাবার পরিবেশন করা হবে ভিআইপি বন্দিরাও তা পাবেন।গরুর গোশত, খাসির গোশতের সঙ্গে খাবারের মেনুতে রয়েছে পোলাও, পায়েস, সেমাই, মিষ্টি, পান-সুপারি, আলুর দম, মাংস ও রুই মাছ ইত্যাদি। জানা গেছে, ঈদের দিন সকালে কারাবন্দিদের মাঝে পরিবেশন করা হবে পায়েস, সেমাই ও মুড়ি। এবার চট্টগ্রাম কারাগারে যেসব ‘ভিআইপি’ বন্দি রয়েছেন তারা হলেন- চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এমএ লতিফ, আবু রেজা মুহাম্মদ নদভী এবং ফেনীর রহিম উল্লাহ।

 

তারা সেলে রয়েছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের এক মামলায় নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম ডিভিশনপ্রাপ্ত বন্দি হিসেবে রয়েছেন।কারা সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন ৫ হাজার ১০০ জন। ঈদের দিন সকাল ৮টার দিকে কারাগারের ভেতরে ঈদের নামাজ আদায় করবেন বন্দিরা। কারাগারের যমুনা, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা ভবন থেকে কঠোর নিরাপত্তার মধ্যে বন্দিরা এসে নামাজে অংশ নেবেন। প্রতিটি ভবনের সামনেই পৃথক জামাত হবে। ঈদের দিন থেকে পরবর্তী তিনদিন বন্দিরা স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। প্রতিটি বন্দি ঈদের দিন কারাগারের নির্দিষ্ট ফোন থেকে পাঁচ মিনিট করে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগও পাবেন।

কারাগারে অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া আগ্রাবাদের রাজুর পরিবারের সঙ্গে কথা হলে তারা জানান, ঈদের দিন তারা বাসা থেকে গরুর গোশত, পোলাও, পরোটা ইত্যাদি খাবার নিয়ে কারাফটকে যান। প্রতি ঈদে কারাকর্তৃপক্ষ বন্দিদের আপ্যায়নের জন্য সুযোগ দেন।সূত্রে জানায়, ঈদের দিন দুপুরে বন্দিদের খেতে দেওয়া হবে গরুর মাংস, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি ও পান-সুপারি। রাতে সাদা ভাত, আলুর দম, রুই মাছ ও ভাজি। কিছু সময়ের জন্য বন্দিরা ঈদের আনন্দে ভাগ বসাতে পারবেন।

 

ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে ঈদ উদ্‌যাপন করবেন।এদিকে কোরবানিতে কারাগারে শিশুরাও ঈদ আনন্দ পাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন। তিনি বলেন, যাদের বয়স কয়েক মাস থেকে সাড়ে চার বছরের মধ্যে— এমন ৫০ শিশু কারাগারে রয়েছে মায়ের সঙ্গে। অপরাধী না হয়েও বন্দি এসব শিশুকে দেওয়া হয়েছে নতুন পোশাক। তবে ঈদ উপলক্ষে এবার কাউকে মুক্তি দেওয়া হয়নি। তবে যাদের সাজার মেয়াদ ২০ বছরের বেশি কিংবা অসুস্থ বন্দিরা মুক্তির জন্য আবেদন করেছেন। যাচাই–বাছাই শেষে তাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com