বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সাংবাদিক দীপঙ্কর দাশের পিতার মৃত্যুতে সিইউজের শোক

 

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) টিভি ইউনিটের ডেপুটি চীফ ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের (টিসিজেএ) সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের পিতা শ্রী মৃদুল কান্তি দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিইউজে নেতৃবৃন্দ। শনিবার (১ মার্চ) এক শোকবার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা ভারী শুধু তিনিই বুঝতে পারেন, যিনি পিতা হারিয়েছেন। সাংবাদিক দীপঙ্কর দাশের পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার ক্ষমতা দেন এ কামনা করেন সিইউজে নেতৃবৃন্দ। মৃদুল কান্তি দাশ
বার্ধক্যজনিত রোগসহ নানা জটিলরোগে ভুগছিলেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন মৃদুল কান্তি দাশ। পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পাইকপাড়ায় শনিবার (১ মার্চ) সকাল ৯ টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com