বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

দেশের ক্লান্তিলগ্নেও শাহপুরী হাইওয়ে পুলিশকে ট্রাক প্রতি ‘দুই হাজার টাকা’ দিতে হয়

মোঃ সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করতে ট্রাক প্রতি দুই হাজার টাকা করে শাহপুরী হাইওয়ে পুলিশকে ঘুষ দিতে হয় বলে অভিযোগ তুলেছেন কক্সবাজারের পরিবহন শ্রমিক নেতা ফয়েজ আহমেদ। খোদ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মাহবুবুল কবিরের পরিচালনায় আয়োজিত কমিউনিটিং পুলিশ সভা ও ওপেন হাউজ ডে’তে মত প্রকাশ করতে গিয়ে এ কথা বলেন তিনি।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহপুরী হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় পরিবহন খাতে জড়িত শ্রমিক-মালিকদের পক্ষে আরো বক্তব্য রাখেন উখিয়া থানা বহুমুখী মোটর চালক সমবায় সমিতির সভাপতি নাজিম হোসেন নাজু কোম্পানী।

 

মহাসড়কে নানা সমস্যা উত্থাপনের পাশাপাশি উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর মতো রাজনৈতিক নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি ( অপারেশনস-পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান বলেন, ” ৫ আগস্টের পূর্বে পুলিশ সেসময়ের প্রভাবশালীদের পকেটে ছিলো, এখন সময় বদলেছে। ছাত্র-জনতার নতুন বাংলাদেশ বির্নিমাণে পুলিশ অঙ্গীকারবদ্ধ।

 

”ভুল-ত্রুটি শুধরাতে সকল স্তরের অংশীজন দের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ” আপনারদের সহযোগিতার বিকল্প নেই, নাগরিকদের নিপীড়ন না চালাতে পুলিশ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা আছে।”বিশেষ অতিথি হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম বলেন, ” আইন সবার জন্য সমান, পুলিশের ক্ষেত্রেও তাই। অকাজ বন্ধ করতে হবে, কেউ যদি অনিয়মে জড়িত থাকে অবগত করবেন এবং অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

”গত দুইমাসে শাহপুরী হাইওয়ে থানার অধীনস্থ মহাসড়ক এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, এছাড়াও বেড়েছে ফিটনেস-লাইসেন্স বিহীন পরিবহনের দৌরাত্ম্য। শৃঙ্খলা ফেরাতে নেই চোখে পড়ার মতো তৎপরতা, ওসি মাহবুবুল কবির যোগদানের পর থেকে উল্টো বেড়েছে চাঁদাবাজির অভিযোগ। অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com