মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ

রাঙামাটিতে সড়কের পাশ থেকে হাতি শাবক উদ্ধার

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে একটি হাতি শাবক উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া চিতাখোলা এলাকা থেকে হাতি শাবকটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল থেকেই হাতি শাবকটি সড়কের পাশেই একটি খাদে পড়েছিল।বন বিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বলেন, ‘সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কয়েকজন পথচারী একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।

এরপর আমাদের একটি টিম হাতির শাবকটিকে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশের খাদ থেকে উদ্ধার করে।’বন বিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, ‘হাতির শাবকটি বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। তবে শাবকটি উদ্ধার করা হলেও মা হাতির জন্য ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

এই ২৪ ঘন্টা আমরা সিদ্ধান্ত নেব শাবকটিকে কোথায় রাখা যায়।’এদিকে, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, রোববার থেকে ওগারী পাড়া এলাকায় বুনো হাতি এসেছে। বিষয়টি বনবিভাগকেও অবগত করা হয়েছে।

আজ (সোমবার) একটি হাতির শাবক ঝিরিতে পড়ে আছে বলে খবর পেয়েছি। হাতির শাবকটি উদ্ধারের জন্য বন বিভাগকে জানানো হয়। তারা শাবকটি উদ্ধার করে বন বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com