বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

হাটহাজারীতে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান,ছয় লাখ টাকা জরিমানা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

হাটহাজারীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ইটভাটাকে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ঘটনারদিন বেলা এগারটা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে উল্লেখিত এলাকার কয়েকটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট ভাটায় জ্বালানি কাঠের ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় মেসার্স কাদেরিয়া ব্রিকস (৫৫৫)-কে দুই লাখ, মেসার্স কর্ণফুলি ব্রিকস (NBM) কে দুই লাখ, মেসার্স গোল্ডেন ব্রিকস (GBH) কে পঞ্চাশ হাজার, মেসার্স সাঈদ আহম্মদ ব্রিকস (SAB) কে এক লাখ এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস (S&B) কে পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।

এ সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম, আনসার সদস্যসহ উপজেলার ৩নং মির্জাপুর ইউপির সরকারহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সাথে থেকে সার্ভিক সহযোগিতা করেন।

জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে দা ডেইলি রুপবানীকে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com