বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

কক্সবাজারের সবচেয়ে গরীব উপজেলা চকরিয়া! ধনীর বাস সদরে

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত দেশের ‘দারিদ্র্য মানচিত্র ২০২২’ এর তথ্যানুযায়ী কক্সবাজার জেলায় দারিদ্র‍্যের হার ২৭.৮ শতাংশ। জেলার নয় উপজেলার মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র জনসংখ্যার বাস চকরিয়াতে যেখানে দারিদ্র‍্যের হার ৪৩.৩ শতাংশ এবং সবচেয়ে কম ১০.৩ শতাংশ দারিদ্র‍্যের হার কক্সবাজার সদর উপজেলায়।

জেলার অন্যান্য উপজেলার মধ্যে দারিদ্র‍্যের হার – ঈদগাঁও তে ১১.৭ শতাংশ, টেকনাফে ২১.২ শতাংশ, পেকুয়ায় ২৫.৫ শতাংশ, উখিয়ায় ২৭.৪ শতাংশ, রামুতে ৩০.৩ শতাংশ, কুতুবদিয়ায় ৩১.৯ শতাংশ এবং মহেশখালীতে ৩২.৭ শতাংশ।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি), রাজধানীর বিআইসিসি অডিটরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরা হয়। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ গবেষণায় প্রণীত প্রতিবেদনটির তথ্য বলছে, দেশের বিভাগগুলোর মধ্যে বরিশালে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র মানুষের বসবাস।

এই বিভাগের মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সবচেয়ে বেশি ৬৩ দশমিক ২ শতাংশ দরিদ্র মানুষের বাস। অন্যদিকে দেশের সবচেয়ে কম দরিদ্র অর্থাৎ ১৫ দশমিক ২ শতাংশ মানুষের বসবাস চট্টগ্রাম বিভাগে। ঢাকায় দারিদ্র্যের হার ১ দশমিক ৮ শতাং বেড়ে ১৯ দশমিক ৬ শতাংশ হয়েছে।

তবে একই সময়ে দারিদ্রের হার কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে।প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মো. মাহবুব হোসেন, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস সিমোন লসন পার্চমেন্ট, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বাংলাদেশ এবং এস. আমের আহমেদ, অ্যাক্টিং অপারেশনস ম্যানেজার ও প্রোগ্রাম লিডার, হিউম্যান ডেভেলপমেন্ট (বাংলাদেশ ও ভুটান), ওয়ার্ল্ড ব্যাংক। বিবিএসের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ওবায়দুল ইসলাম, উপমহাপরিচালক, বিবিএস এবং বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ রিপোর্ট বিষয়ক উপস্থাপনা প্রদান করেন মহিউদ্দিন আহমেদ, এমপিএইচ, ফোকাল পয়েন্ট কর্মকর্তা, দারিদ্র্য ও জীবন-জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেল, বিবিএস।

অনুষ্ঠানে অতিথিগণ ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিবিএস কর্তৃক প্রণীত এই তথ্য-উপাত্ত সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখবে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষণায় বিবিএস ও এসআইডির কর্মকর্তাগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com