বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চকরিয়ায় বরইতলী ৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গুরুর বাজার (একতা বাজার) ও বরইতলী রাস্তার মাথা এলাকায় অবৈধভাবে দখলকৃত অন্তত ৯০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।সওজের এস্টেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সওজের নিয়ন্ত্রিত ভূমি উদ্ধার করা হয়।

সওজের চকরিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. কুতুব উদ্দীন তালুকদার জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ দখলদার চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। এদের বিরুদ্ধে ডাটাবেইজ তৈরি, বিজ্ঞপ্তি জারি এবং মামলা দায়েরের পর পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়।কক্সবাজার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, সময় স্বল্পতার কারণে প্রথম দিনে সব স্থানে অভিযান চালানো সম্ভব হয়নি।

তবে পর্যায়ক্রমে বাকি জায়গাগুলোতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।অভিযানে উপস্থিত ছিলেন সওজের চকরিয়া কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাহাত আলম। অভিযান পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশের রিজার্ভ ফোর্স, চকরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। একাধিক বুলডোজার ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com