বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

দুই মামলায় ৪ দিনের রিমান্ডে নদভী দেখতে এসেছেন মেয়ে-ভাগিনা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া থানার পৃথক দুই মামলায় আবু রেজা নদভীকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সকাল সোয়া ৯টার দিকে আদালতে হাজির করা হয় সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এই সাংসদকে।

পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে পৃথক দুই মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত।এদিকে, নদভীকে আদালতে তোলার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফটের সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁর মেয়ে এবং ভাগিনা। এ সময় তারা কথা বলতে চাইলেও পুলিশের বাধায় তা হয়নি। শুধু দূর থেকে নদভীকে দেখেছেন তারা। আদালতে তোলার পর প্রায় ৩০ মিনিট শুনানি শেষে ৯টা ৪৫ মিনিটের দিকে তাকে ফের প্রিজন ভ্যানে তুলে কারাগারে নেওয়া হয়।আদালত সূত্র জানায়, গত বছরের ১৯ জুলাই সাতকানিয়ার কেরানিহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় মামলা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

লোহাগাড়া থানায় আরেকটি মামলা করেন মোমেন হোসেন নামের এক ব্যক্তি, যাতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ আনা হয়। দুটি মামলায় আসামি করা হয় নদভীকে।গত বছরের ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সেখানে ঢাকার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com