বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চন্দনাইশে বেপরোয়া মাটিদস্যুরা মোবাইল কোর্ট পরিচালনা করেও বন্ধ করা যাচ্ছে না

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশে স্কেভেটর দিয়ে মাটিকাটা সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠছে। সর্বত্র দিন-রাত ফসলি জমি থেকে বেপরোয়াভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটায় ব্যস্ত অর্ধশতাধিক চক্র। প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেও বন্ধ করা যাচ্ছে না টপসয়েল কাটা। অভিযোগ রয়েছে, বিগত ১৫ বছর ধরে ১টি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে টপসয়েল কেটেছে মাটিদস্যুরা।

এ সকল সিন্ডিকেট ৫ আগস্টের পর দল পরিবর্তন করে পুনরায় মাটি কেটে যাচ্ছে প্রতিরাতে। ধানি জমির টপসয়েল কাটার পাশাপাশি উপজেলার পাহাড়ি এলাকার টিলা কেটে পরিবেশ ধ্বংস করছে তারা।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন, ২টি পৌরসভায় অর্ধশতাধিক মাটিকাটা সিন্ডিকেট ফসলি জমি ও পাহাড়ের টিলার মাটি কেটে নিয়ে বিভিন্ন ইটভাটা, পুকুর, ডোবা, নতুন বাড়ির জায়গায় মাটি ভরাট, নিচু জমি ভরাট করে যাচ্ছে। উপজেলার পাহাড়ি এলাকা কাঞ্চননগর, লর্ড এলাহাবাদ, হাশিমপুর, ধোপাছড়ি, বৈলতলী, চন্দনাইশ পৌরসভা, জোয়ারা, বরকল, বরমা, সাতবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিদস্যুরা।

গাড়ি থেকে মাটি পড়ে সড়ক ধূলিময় হওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়ছে পথচারীরা। এতে করে ধুলাবালির কারণে পথচারীদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট রোগে ভুগতে হচ্ছে। এছাড়া মাটি পড়ে সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন বলেন, কৃষির মূল উপাদান হচ্ছে টপসয়েল; এটা বিক্রি নিষিদ্ধ। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, মাটি কাটা লোকজনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলার একদিকে অভিযান পরিচালনা করলে তারা অন্যদিকে মাটি কাটে। এ পর্যন্ত কয়েক দফায় মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর, ডাম্পার, ট্রাক জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, মাটি কাটার সংবাদ পেলে যত রাতই হোক, অভিযান করা হয়। আমরা প্রশাসনের সঙ্গে দিনরাত মাটি কাটার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। এ ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com