রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

লোহাগাড়ায় দূর্গম এলাকায় এক টাকায় আনন্দ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দূর্গম এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের মানবিক সংস্থা ‘এক টাকায় আনন্দ ফাউন্ডেশন’।

গতকাল ১০ জানুয়ারী শুক্রবার বিকেলে লোহাগাড়া উপজেলা-বান্দরবান সীমান্তের দূর্গম এলাকা গৌড়স্থানে শতাধিক সুবিধাবঞ্চিত এতিম শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে এসব উষ্ণতার কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক জাবের হোসাইন সাকিব, প্রবাসী কল্যাণ বিভাগের উপ-সমন্বয়ক আব্দুল রিদুয়ান, মুহাম্মদ আজাদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আকিল প্রমুখ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব জানান, আমাদের ফাউন্ডেশনের কাজ হচ্ছে দূর্গম এলাকা এবং যাতায়াতের জন্য দূরের পথ হওয়ায় যেখানে স্বভাবত কোন ত্রাণ সহায়তা পৌঁছানো হয় না সেসব এলাকার এতিম, অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যে এগিয়ে আসা।

তাই প্রতি বছর শীত মৌসুমে এক টাকায় আনন্দ ফাউন্ডেশন সেখানে শীতের উপহার পাঠিয়ে শীতার্ত এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেন প্রতিটি এতিম শিশু শীতের কষ্টকে লাঘব করে উষ্ণ থাকতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com