শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পটিয়ায় পাহাড় কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড় কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

০৫ জানুয়ারি রোববার, হাইদগাঁও ইউনিয়নের বিওসি সড়কের সাতগাজিয়া মাজার সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্লাবন কুমার বিশ্বাস।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে অভিযুক্ত মোঃ নুরুল করিম (৪৫), মোঃ হোসাইন (৩৬) ও মোঃ আবুল কালাম (৬২) কে হাতেনাতে ধরা হয়। সরকারী রেকর্ড অনুযায়ী, তারা আনুমানিক ১,০০০ ঘনফুট পাহাড় কর্তন করেছিলেন।

মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।

এসময় পটিয়া উপজেলা প্রশাসন, বনবিভাগ ও পটিয়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান বিকাল ৩.৩০ টায় শুরু হয়ে রাত ৭.০০ টায় শেষ হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com