শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টেকনাফের নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাদক কারবারিদের সাথে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়। নিহত ওই মাদক ব্যবসায়ীর নাম মোসলেহ উদ্দিন (৫০)। তিনি ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।

তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন রোহিঙ্গা রয়েছে।শনিবার (৪ ডিসেম্বর) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক।

সিয়াম উল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমারের মংডুর নাইক্ষ্যংদিয়া এলাকা হতে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে।

এ সময় সন্দেহজনক হওয়ায় তারা ট্রলারটি থামাতে সংকেত দিলেও সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তিনি আরও জানান, কোস্ট গার্ড সদস্যরা ফাঁকা গুলি করে ট্রলারটি থামার সংকেত দিলে ট্রলারটি কোস্ট গার্ডের ওপর অতর্কিত গুলি শুরু করা হয়। পরে কোস্ট গার্ডও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে।

পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১৬ জনকে আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশী চালিয়ে দেশীয় ৩টি বন্দুক, ৩টি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, টেকনাফ হাসপাতাল থেকে মাদক কারবারির মরদেহ উদ্ধার’করেময়না’ তদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com