শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

আ.লীগ নেত্রী কাবেরী ২টি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর তাকে বাইরে রেখে নথি পাঠানো হয় আদালতে।

আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।বিষয়টি শুক্রবার রাত ৮টায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিন খবর কে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে জানতে চাইলে ওসি জানান, জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুইটি হত্যা মামলায় তাকে আসামী করা হয়েছে। এছাড়া ২০২১ সালের একটি হত্যা চেষ্টার মামলায়ও তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআই ওই মামলার তদন্ত করছে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানান ওসি ইলিয়াস খান।পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি।এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেব পাহাড় এলাকা থেকে কাবেরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ। পরে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ।

কাবেরী গেলো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের আপন বোন কিন্তু রাজনৈতিক কারণে বিভেদ ছিলো ভাই-বোনের মাঝে।আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয়ে কথা বলে তিনি আলোচনায় আসেন। এরজন্য বিতর্কের মুখেও পড়তে হয় কাবেরীকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com