শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দুই লাখ টাকা জরিমানা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ছনখোলা এলাকায় পাহাড় কেটে গড়ে উঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী সাতকানিয়া উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উক্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিন্তা করিম।

মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১০) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এওচিয়া ইউনিয়নের চুড়ামণি ছনখোলা এলাকায় মো: শাহ আলম এর মালিকানাধীন খাজা-৩ ব্রিকস ম্যানুঃ (KB-3) কে ১ লক্ষ টাকা জরিমানা ও হাসান লিটন মালিকানাধীন বিসমিল্লাহ ব্রিকস (B.B.C) কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল।

এছাড়া অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ ও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিন্তা করিম বলেন পরিবেশ রক্ষায় জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com