শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ

প্রেস রিলিজ:

এলাকায় ত্রাস সৃষ্টির সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ধারালো অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ।

গত ১৩/১২/২৪ খ্রি. সন্ধ্যা ১৮.৪০ ঘটিকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা জানতে পারে, পূর্বের টাকাপয়সা লেনদেনের সূত্র ধরে পাহাড়তলী ও হালিশহর থানার সীমানাসংলগ্ন পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি জাবেদের দোকানের সামনে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়তলী থানার জাবেদ গ্রুপের ২০/২৫ জন এবং হালিশহর থানার মোহাম্মদ আলী গ্রুপের ২০/২৫ জন করে উভয় গ্রুপের ৪০/৫০ জন সংঘর্ষে লিপ্ত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানা এলাকার মোবাইল ডিউটিতে নিয়েজিত এসআই মহিম উদ্দিন, এএসআই রতন কান্তি ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হলে উভয় গ্রুপের লোকজন পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজনের সহায়তায় টহল টিমের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ১। মোহাম্মদ আলী (২৪) ও ২। মোঃ সজল (২৪)-কে আটক করে। তাৎক্ষণিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া ও সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ মঈনুর রহমান ও পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ একটি আভিযানিক দলসহ পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি এলাকায় হাজির হয়ে ধৃত আসামিদের নিকট থেকে একটি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে প্রস্ততকৃত), একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড় উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে যে, এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে শোডাউন করার জন্য তাদের সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com