রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

লোহাগাড়ায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ যুবক আটক

মো সেলিম  খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় চুরি হয়ে যাওয়া আনুমানিক ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬৪ হাজার টাকা ও দুটি স্মার্ট ফোনসহ তৌহিদুল ইসলাম (২৫) নামের এক পেশাদার চোরকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃত তৌহিদুল ইসলাম সাতকানিয়া উপজেলার ছোট ঢেমশা করাইয়ানগর এলাকার মো: হারুন অর রশিদের পুত্র।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) রাতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মআব্দুল মোমিন ও উপ-পরিদর্শক (এসআই) মু: শরিফুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়া উপজেলার করাইয়ানগর এলাকায় ধৃত আসামির দেয়া তথ্যমতে ভাড়া বাসা হতে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি স্মার্ট ফোন উদ্ধার করে। জানা যায়, গত ২৮শে নভেম্বর লোহাগাড়া শহরের এশিয়া টেইলার্স নামে একটি দোকান চুরির ঘটনা ঘটে এবং সেখানে রক্ষিত স্বর্ণালংকার ও টাকা চুরি হয়। পরবর্তীতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে মাঠে নামে লোহাগাড়া থানা পুলিশ এরই ধারাবাহিকতায় একমাস পর চুরি হওয়া মালামাল সহ চোরকে আটক করা হয়েছে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে- বলেন, দোকানে চুরি হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে মাঠে নামে লোহাগাড়া থানা পুলিশ, এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে দোকান চুরিতে জড়িত ব্যাক্তিটিকে আটক করতে সক্ষম হয়, তার স্বীকারোক্তি অনুয়ায়ী এবং তার দেওয়া তথ্যমতে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। এবিষয়ে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com