মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা

বায়েজিদ বোস্তামী থানার অভিযান

প্রেস রিলিজ:

বায়েজিদ বোস্তামী থানার অভিযানে লুণ্ঠিত গার্মেন্টসপণ্য ও সিএনজি উদ্ধার; ২ চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেফতার।

গত ০৪/১২/২০২৪ খ্রি. রাত আনুমানিক ০৭.৩০টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ কেডিএস অ্যাপারেলসের সামনে ভাড়া করা সিএনজিতে মালামাল উঠিয়ে রওয়ানা দেওয়ার সময় কয়েকজন ব্যক্তি এইচ ফ্যাশন অ্যান্ড প্রিন্টিং কোম্পানির ডেলিভারিম্যান মোঃ বেলাল হোসেনের কাছে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

 

টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই ব্যক্তিরা ডেলিভারিম্যান বেলাল ও সিএনজি ড্রাইভার মোঃ জহিরকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তারা ডেলিভারিম্যান ও সিএনজি ড্রাইভারের নিকট থেকে ৪ লক্ষ টাকা মূল্যমানের ৬,২৪০ পিস কার্ট প্যানেল (টুকরো কাপড়) ও একটি সিএনজি জোরপূর্বক নিয়ে চলে যায়।

এই ঘটনায় কোম্পানির ম্যানেজার বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে প্রথমে পাহাড়িকা আবাসিক এলাকা থেকে সিএনজিটি খালি ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকায় গত ০৬/১২/২৪ খ্রি. রাত ১০:৩০টায় অভিযান পরিচলনা করে ৬,২৪০ পিচ কার্ট প্যানেল উদ্ধার করে এবং আসামি মোঃ সাইফুল ইসলাম শান্ত (২০) ও মোঃ আকরাম হোসেন (২৬)-কে গ্রেফতার করে। আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com