শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কেন- গেট থেকে ফিরে গেলেন কর্নেল অলি, জানাল এলডিপি:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য ও জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠক শুরু হয়।সেই সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
সেই মোতাবেক বুধবার বিকাল ৩টার পর সেখানে যান ড. কর্নেল অলি এবং ড. রেদোয়ান আহমেদ। প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি। দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখেনি সেটা সরকার ভালো বলতে পারবে। এদিন সন্ধ্যায় এলডিপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এদের মধ্যে রয়েছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্ব বৈঠকে অংশ নিয়েছেন ৪ জন। এদের মধ্যে রয়েছে- সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পারোয়ার ও হামিদুর রহমান আজাদ।এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বৈঠকে অংশ নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com