শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই সহোদর আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।‌আটককৃতরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো: আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)। তারা সম্পর্কে আপন ভাই।সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী (বাবু) বাসা থেকে পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

পরবর্তীতে তার বাসা তল্লাশি করে নগদ ১৮ লক্ষ উদ্ধার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরাতন টয়লেটের ভিতর থেকে ২ লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ২ লাখ ১০হাজার ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।এসময় তিনি আরও জানান, ৫ আগষ্টের পর এটাই মাদকের বড় অভিযান। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com