মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সারা দেশে যান চলাচলের ওপর ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা নির্বাচনী এলাকায় সাড়ে ৮১ ঘণ্টা ‘বহিরাগত অবস্থানে’ নিষেধাজ্ঞা ভাইরাল ছবি, অস্ত্র ও বিতর্ক: প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়ার গানম্যান গ্রেপ্তার নবীনগরে ধানের শীষের গণজোয়ার: পাইলট স্কুল মাঠে এম এ মান্নানের জনসভায় জনসমুদ্র চা বাগানের ভোটে বিজয়ী হতে চান স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু মৌলভীবাজার-৪ আসনের খেলাফত প্রার্র্থী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী ইশতেহার বহিস্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে—তাপস নওগাঁর পত্নীতলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত দায়িত্ব পালনে শতভাগ নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য প্রশাসনের: জেলা প্রশাসক ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

মহেশখালীতে-থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে গ্রেপ্তার ১

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার জেলার মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ সাজ্জাদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র, ৯ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার বড় মহেশখালীর বড় ডেইল এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের আব্দু শুক্রুরের ছেলে।পুলিশ জানায়, সাজ্জাদ ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। মহেশখালীতে বিভিন্ন জায়গায় চিংড়ি ঘের দখল-বেদখলসহ সন্ত্রাসী কাজে জড়িত ছিল। তিনি স্থানীয় আমান ও ছাবের বাহিনীর সক্রিয় সদস্য হিসাবে কাজ করতো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, রবিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। অভিযানে বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইলের নিজ বাড়ি থেকে সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র, ৯ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেছে। গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com