সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

এস আলমসংশ্লিষ্ট মালিকানাধীন তিন ব্যাংক থেকে চাকরিচ্যুতদের মহাসড়ক অবরোধ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এস আলমের মালিকানাধীন ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় ৩ ঘণ্টা চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে মহাসড়কের কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় অবরোধ করে বিক্ষোভকারীরা।

সকাল থেকে দেখা যায়, বিক্ষোভকারীদের অবরোধের ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন কক্সবাজারে যেতে পারছে না।কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না’আন্দোলনকারীরা জানান, অনলাইনে আবেদন করে, সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চাকরি হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তুলে আমাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের প্রত্যেকের পরিবার রয়েছে। চট্টগ্রামের মানুষ দেশের সব-বিপদে আপদে এগিয়ে যায়, এখন সরকারের কি চট্টগ্রামের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নাই! এ বিষয়ে ডিসি এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় দাবি না মানলে বৃহৎ কর্মসূচির হুশিয়ারি দেয় তারা। কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, যানচলাচল শুরু হয়েছে, আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে চেষ্টা চালানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com