শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কক্সবাজারের-চকরিয়ায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির ম্যানেজার নিহত, আহত ২

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইটবোঝাই ডাম্পার ট্রাকচাপায় বোরহান উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।নিহত বোরহান উদ্দিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োফার্মার এরিয়া ম্যানেজার। তার বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে।আহতরা হলেন- পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বায়োফার্মার সেলস অফিসার মো. আলমগীর (৪৮) ও সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন (৪২)। তাদের বেসরকারি হাসপাতাল জমজমে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের অদূরে নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় পতিত ইটবোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com